
আমার নাম গোধূলি। এই ছবিটা আমাদের ফুলপুকুরিয়া গ্রামে তোলা। জানো, বন্ধুরা, সুযোগ পেলেই আব্বু, আম্মুর সাথে আমি দাদা-দাদী, নানা-নানীর বাড়ী বেড়াতে যাই। সেখানে কত্তো মজা হয়! গ্রামে প্রজাপতি দেখি, ফড়িং দেখি, টিয়ে পাখি দেখি! কাঁদার মধ্যে পা পরলে পা পিছলে যায়। তখন অনেক হাসি পায়। কানামাছি, লুকোচুরি, হাডু-ডু খেলি। সেদিন আমি অনেক ঘাস ফুল তুলেছিলাম।


